আমুদরিয়া নিউজ : ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন জওয়ান টহলদারির সময়ে গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকার ঘটনা। গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের নাম বিপিন কুমার। টহলের সময়ে শরীরে দুটি গুলি লাগে। বিপিন কুমার মাটিতে পড়ে যান। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে আগরতলার হাসপাতালে পাঠানো হয়।