By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > মৃত্যু > ভরদুপুরে পার্লারে রক্তাক্ত কাণ্ড! মহিলাকে খুন করে আত্মঘাতী যুবক
মৃত্যু

ভরদুপুরে পার্লারে রক্তাক্ত কাণ্ড! মহিলাকে খুন করে আত্মঘাতী যুবক

Amudarya Desk, Siliguri
Last updated: March 25, 2026 5:51 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : ভরদুপুরে পার্লারে ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন এক যুবক। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে, দক্ষিণ কলকাতার গড়িয়া সংলগ্ন তেঁতুলতলা এলাকায়।  স্থানীয় সূত্রে খবর,  মৃতার নাম রূপবাণী দাস। বয়স আনুমানিক ৫০ বছর। প্রায় ১৫ বছর ধরে রূপবাণী তেঁতুলতলার ওই বিউটি পার্লারে কাজ করছেন।

অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও তাঁকে কর্মক্ষেত্রে দিয়ে যান স্বামী অনুপকুমার দাস। তাঁর চলে যাওয়ার  কিছুক্ষণ পরেই এক যুবক পার্লারে উপস্থিত হন। সেখানেই তাঁর সঙ্গে রূপবাণীর তর্কাতির্কি শুরু হয়। এই তর্কাতর্কি ক্রমে প্রবল আকার ধারণ করে। সেই সময়েই সেখানে এসে পৌঁছন পার্লারের আরেক কর্মী। এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে চলছে প্রচণ্ড বাদানুবাদ। সঙ্গে সঙ্গেই তিনি রূপবাণীর স্বামীকে খবর দেন। খবর পেয়ে অনুপবাবু ছেলে এবং এক আত্মীয়কে নিয়ে যখন পার্লারে পৌঁছলেন, ততক্ষণে ঘটে গিয়েছে চরম অঘটন। দেখেন পার্লারের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী রূপবাণী এবং এক যুবকের নিথর দেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পার্লার থেকে উদ্ধার হয়ে যুবকের দেহ। যুবক কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেলেও, তার নাম পরিচয় কিছু জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়নের জেরে মহিলাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন  ওই যুবক। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

TAGGED:#KolkataCrime #Garia #BreakingNews #CrimeNews #WestBengal
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

‘অন্য কাজে ব্যস্ত’, মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

Amudarya Desk, Siliguri
1 Min Read

এজরা স্ট্রিটে আগুনে ব্যাপক ক্ষতি

Amudarya Desk, Siliguri
0 Min Read

ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ায়, হত ৩, জখম ৩৫

Amudarya Desk, Siliguri
0 Min Read

শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন জেপি মরগানের সিইও

Kishore Saha
0 Min Read

You Might Also Like

মৃত্যু

বাড়ির অমতে বিয়ে, একবছর পর মিলল তরুণীর দেহ

0 Min Read
আন্তর্জাতিকবিদেশমৃত্যু

অগ্নিগর্ভ নেপালে হোটেলে আগুন, প্রাণ গেল ভারতীয় মহিলার

1 Min Read
অপরাধআইন-আদালতপশ্চিমবঙ্গমৃত্যুরকমারিরাজনীতি

হাঁসখালি গণধর্ষণ ও খুনে তৃণমূল নেতার ছেলে সহ ৩ জনের যাবজ্জীবন

1 Min Read
খেলাখেলাধূলামৃত্যু

দলকে জিতিয়ে লুটিয়ে পড়লেন ক্রিজে, মাঠেই মৃত্যু ক্রিকেটার আহমের খানের

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?