By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > রাজনীতি > বেলডাঙা কাণ্ডে বড় মোড়!
রাজনীতি

বেলডাঙা কাণ্ডে বড় মোড়!

Amudarya Desk, Siliguri
Last updated: February 11, 2026 12:50 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদের বেলডাঙা কাণ্ডে রাজ্য সরকারের বড় ধাক্কা। কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্তভার এনআইএ-র হাতে গিয়েছিল, তাতে আপাতত কোনও স্থগিতাদেশ দিচ্ছে না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্ত যেমন চলছে তেমনই চলবে। ঘটনার সূত্রপাত এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে। ঝাড়খণ্ডে কর্মরত ওই যুবকের মৃত্যু নিয়ে পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি বেলডাঙার সুজাপুর-কুমারপুর এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়ায়। জাতীয় সড়ক অবরোধ, রেল রোকো, ট্রেন থামিয়ে প্রতিবাদ—পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগও ওঠে। পরিস্থিতি জটিল হওয়ায় কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও স্বস্তি মেলেনি। বিষয়টি ফের হাইকোর্টের পর্যবেক্ষণে থাকছে। এদিকে সিসিটিভি ও সোশ্যাল মিডিয়ার ভিডিও খতিয়ে দেখে একাধিক গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে স্থানীয় এক রাজনৈতিক নেতার নামও রয়েছে।  সব মিলিয়ে, বেলডাঙা কাণ্ডে তদন্ত এখন কেন্দ্রীয় সংস্থার হাতেই—আইনি লড়াই চললেও এনআইএ তদন্তে আপাতত কোনও বাধা নেই।

TAGGED:#BeldangaIncident #NIATransfer #SupremeCourtOfIndia #CalcuttaHighCourt #WestBengalNews #LawAndOrder
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

একুশের সভায় বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন অভিনেত্রী রূপাঞ্জনা

Amudarya Desk, Siliguri
1 Min Read

৩ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ, বিকেলেই আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

Amudarya Desk, Siliguri
1 Min Read

শৈলশহর দার্জিলিং-এ মমতা বন্দ্যোপাধ্যায়, আদর করে শিশুদের হাতে তুলে দিলেন চকলেট

Amudarya Desk, Siliguri
1 Min Read

ধুরন্ধরের সাফল্যে লিয়ারির অবদান, আয়ের ভাগ চান স্থানীয়রা

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

দেশরাজনীতি

বি আর আম্বেডকরের নাম নিয়ে হইচই এখন ফ্যাশন, এ কথা বলে বিরোধী তোপে অমিত শাহ

1 Min Read
পশ্চিমবঙ্গরাজনীতি

২২ ডিসেম্বর দল ঘোষণায় অনড় হুমায়ুন কবীর

1 Min Read
পশ্চিমবঙ্গরাজনীতি

২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার, কী জানালেন?

1 Min Read
অপরাধআইন-আদালতদেশরাজনীতি

আরজি করে ধর্ষণ ও খুন মামলায় সঞ্জয়ই দোষী, ফাঁসির সাজা চায় সিবিআই

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?