আমুদরিয়া নিউজ : মার্চ মাস শেষ হয়ে শুরু হতে চলেছে এপ্রিল মাস। আর এই এপ্রিল মাস জুড়ে বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। বিভিন্ন কারণে রাজ্যে এবং শহরের বিভিন্ন দিনে থাকছে ব্যাঙ্ক হলিডে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। সুতরাং তালিকা অনুযায়ী, এপ্রিলে পশ্চিমবঙ্গে মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই দিনগুলি হল – এপ্রিল মাসে রয়েছে বাংলা নববর্ষ এবং অক্ষয় তৃতীয়া। এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১ এপ্রিল বুধবার বার্ষিক ব্যাঙ্ক বন্ধের দিন। জানা যায় এদিন সব রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ৩ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে, এরপর ১১ এপ্রিল মাসের দ্বিতীয় শনিবার হয় বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ১৪ এপ্রিল মঙ্গলবার ডঃ বি আর আম্বেদকর জয়ন্তী। এরপর ২৫ এপ্রিল চতুর্থ শনিবার ও ব্যাংক বন্ধ থাকবে। ১৫ এপ্রিল বাংলা নববর্ষে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে। আবার কুড়ি এপ্রিল রয়েছে অক্ষয় তৃতীয়া যার কারনে ওইদিনও রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। তবে জানা যায় ব্যাংক বন্ধ থাকলেও ইউপিআই নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাংকিং এর মত সুবিধা গুলি পাওয়া যাবে।