আমুদরিয়া নিউজ : ICC T-20 World Cup মানে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে তার জায়গায় স্কটল্যান্ডকে এন্ট্রি দিল আইসিসি। ফলে, ক্রিকেট অনুরাগীদের মধ্যে প্রবল আলোড়ন। বাংলাদেশ কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষে মহসিন নকভি জানিয়েছেন, তাঁরা বাংলাদেশকে অন্যায়ভাবে আইসিসি বাদ দিয়েছে বলে মনে করেন। তিনি জানান, পাক সরকার বললে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও দল পাঠানো হবে না।