আমুদরিয়া নিউজ : আরও অগ্নিগর্ভ ইরান। সেখানে আয়াতোল্লা খোমেইনির শাসনের বিরোধিতায় রাস্তায় নামা বিক্ষোভকারীদের অন্তত ১৬ হাজার জনকে গুলি করে মারা হয়েছে বলে দাবি করেছে আমেরিকার সংবাদ মাধ্যম দি টাইমস। জখমের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ। অনেকের চোখ নষ্ট হয়ে গিয়েছে সেনা ও পুলিশের গুলিতে বলে অভিযোগ। ইরানের শাসক দলের অন্যতম নেতা আয়াতোল্লা খোমেইনি যাবতীয় দোষ আমেরিকার প্রেসিডেন্টের ওপরে চাপিয়ে তাঁকে ক্রিমিনাল বলে উল্লেখ করেছেন। খোমেইনির দাবি, এ সব ডোনাল্ড ট্রাম্পের মতো অপরাধীর জন্য হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এদিন দুপুরে ফের ইরানে শাসক বদলের ডাক দিয়েছেন। সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হতে পারে। শুধু মাত্র সরকার যাঁদের অনুমতি দেবে, তারাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, এমন ব্যবস্থা চালুর কথা ভাবা হয়েছে।