আমুদরিয়া নিউজ : টালিগঞ্জে শিল্পীদের নিরাপত্তা ও শুটিং সেটে পর্যাপ্ত সুরক্ষার দাবিতে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম মঙ্গলবার থেকে সমস্ত সিনেমা ও সিরিয়ালের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । রবিবার একটি জরুরি বৈঠকে ফোরাম জানিয়েছে, যতদিন পর্যন্ত শিল্পীদের সুরক্ষা নিশ্চিত হবে না, ততদিন শুটিং বন্ধ থাকবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়সহ অনেক শিল্পী ও টেকনিশিয়ান বৈঠকে উপস্থিত ছিলেন। সেটে দুর্ঘটনা ও পরিকাঠামোর অভাবে শিল্পী ও টেকনিশিয়ানের মধ্যে ক্ষোভ জমে উঠেছে। যার ফলে শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যা মেগা সিরিয়াল ও বড় সিনেমাকে প্রভাবিত করছে।