আমুদরিয়া নিউজ : ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কাজ সেরে নিজের দেশে ফিরে গিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এবারের ঈদে কী কী প্ল্যান রয়েছে তাঁর?
আমাদের বাঙালীদের যেমন দুর্গাপুজো মানে আলোর রোশনাই, তেমনি ঈদের মরশুমে সেজে ওঠে শহর ঢাকা। জানা গিয়েছে, অভিনেত্রী জয়া আহসানের বাড়িতে ঈদের চাঁদনী রাত থেকেই অতিথি আপ্যায়নের তোরজোড় শুরু হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, “ঈদের সকালে প্রথম কাজ স্নান সেরে বাড়িতে মা এবং গুরুজনদের সালাম করা। মধ্যাহ্ন ভোজে রয়েছে বিশেষ আয়োজন মায়ের হাতের রান্না। পায়েস, সেমাই, ফ্রুট কাস্টার্ড, পোলাও, কাচ্চি বিরিয়ানি সেসব তো আছেই।”
যদিও ভাই দুবাইয়ে আটকে থাকায় আনন্দ উৎসবে কিছুটা ভাঁটা পড়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তবুও উৎসবের প্রতিটি মুহূর্তে সকলের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। জয়া আরও জানিয়েছেন, ঈদের দিনগুলি পরিবারের সঙ্গেই কাটাতে চান। কোন নতুন রিলিজ হওয়া সিনেমাও দেখার ইচ্ছে আছে তাঁর।