আমুদরিয়া নিউজ : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আইনি পদ্ধতি না মেনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ জারি করছে নির্বাচন কমিশন। কমিশনের অন্দরমহলের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনে অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি সরাসরি প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে, সুপ্রিম কোর্টের রায় অমান্য করার ধৃষ্টতা কি রয়েছে তাদের? তিনি আরো অভিযোগ করেছেন মাইক্রো অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম্বার দেওয়ার চেষ্টা চলছে।