আমুদরিয়া নিউজ : গঙ্গাসাগর মেলা ২০২৬-এর উদ্বোধনের একদিনের মধ্যেই ২ নম্বর স্নানঘাটে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ, তথ্য–সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম ও বজরং পরিষদের একাধিক অস্থায়ী ছাউনি আগুনে পুড়ে যায়। দ্রুত দমকল পৌঁছে আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই, তবে প্রশাসনিক মহলে উদ্বেগ বেড়েছে।