আমুদরিয়া নিউজ : পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে হাওড়া ডিভিশনের উন্নয়নমূলক কাজের জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হলো। ২১ ও ২২ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী চলবে না ৩০ টি লোকাল ট্রেন। যার ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে সাংবাদিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হাওড়া ডিভিশনের শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক নেওয়া হবে। যার ফলে ২১শে ফেব্রুয়ারি শনিবার রাত ১১ টা থেকে ২২ শে ফেব্রুয়ারি রবিবার সকাল ৯ টা পর্যন্ত কাজ চলবে।