আমুদরিয়া নিউজ : মেডিক্যাল ভিসায় ভারতে আসা ২ বাংলাদেশিকে তুরস্কের ভিসা করিয়ে দেওয়ার টোপ দিয়ে আটকে রেখে টাকা আদায়ের ছক কষেছিল ২ জন। বাংলাদেশের ওই দুজন নাগরিকদের একটি বাড়িতে প্রায় বন্দি করে রেখে টাকা আদায়ের চেষ্টা করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ বালিগড়ি এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশের দুজন নাগরিককে উদ্ধার করে। ওই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। তাদের বারাসাত আদালতে হাজির করানো হয়।