আমুদরিয়া নিউজ : আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে রাজ্য পাওয়ার লিফটিং জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। সেখানে দার্জিলিং জেলার ১২ জন প্রতিযোগী অংশ নেবে। তাঁরা ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড নেওয়ার জন্য অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী পুরুষ ও মহিলাদের নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের সংবর্ধনা দেওয়া হয় রাজ্য পাওয়ার লিফটিং এসোসিয়েশন এর পক্ষ থেকে।
এখনও যাঁরা অংশগ্রহণ করতে চান, তাঁরা সরাসরি অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পাওয়ার লিফটিং এসোসিয়েশন এর চেয়ারম্যান ও প্লেয়ার্স ওয়েলফেয়ার এণ্ড রিহ্যাব ও সোসাইটির সচিব অমিত সরকার, অলিম্পিয়ান পাওয়ার লিফটের ও সচিব অশোক চক্রবর্তী, সহ সভাপতি শ্যামল পাল, কাশি নাথ দাস, কুন্দন লাল ভগৎ, কিশোর নায়েক প্রমুখ পাওয়ার লিফটিং কোচ ও প্রাক্তন এক ঝাঁক মাস্টারস পাওয়ার লিফটার্স।
Leave a Comment