আমুদরিয়া নিউজ : কানাডায় একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে মঙ্গলবার দুপুর প্রায় ১:২০টার সময় ঘটনাটি ঘটে। ঘটনায় এক অজ্ঞাত মহিলা দুপুরবেলা আচমকাই স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। অতর্কিত হামলায় শিক্ষক ও পড়ুয়ারা আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। এরপর বন্দুকধারী মহিলা নিজের গুলিতে নিজেই আহত হন ও মারা যান। ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।