আমুদরিয়া নিউজ : সম্পূর্ণ উত্তরবঙ্গ জুড়ে রাত সাড়ে দশটা নাগাদ শুরু হয় ঝোড়ো হওয়ার সঙ্গে শিলা বৃষ্টি। শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় ঝড়ের দাপটে শুরু হয় ঘন ঘন লোডশেডিং। ইসলামপুর ব্লকের সুজালিতে দেখা যায় ঝোড়ো হাওয়ার সঙ্গে পাথরের মত বড় বড় শিলাবৃষ্টি। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। শিলিগুড়িতেও চলে সমানতালে ঝড় ও শিলাবৃষ্টি। যার ফলে লোডশেডিং করাতে বাধ্য হয় বিদ্যুৎ দপ্তর। তবে ঘন্টাখানেকের মধ্যে ঝড়ের দাপট কমে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হয়।