আমুদরিয়া নিউজ : ‘পরের জন্মে আমায় একটু ভালোবেসো মা’ লাইভে এসে এই বলে সজোরে ধাক্কা জনপ্রিয় ইউটিউবার অনুরাগের। লক্ষ লক্ষ ফলোয়ার এবং সোশ্যাল মিডিয়ার শীর্ষে থাকা অনুরাগ ডোভালের পর্দার আড়ালের জীবনটা অন্ধকারময়। শনিবার তার করা একটি লাইভ ভিডিও তোলপাড় তুলেছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে পরিবারের লোকের সঙ্গে দীর্ঘদিন থেকে চলছিল অনুরাগের চরম দ্বন্দ্ব। যার ফলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অনুরাগ। শনিবার একটি লাইভ ভিডিওতে এসে ঘন্টায় প্রায় ১৫০ কিলোমিটার এরও বেশি গতিতে গাড়ি চালিয়ে একটি ডিভাইডারে ইচ্ছাকৃতভাবে সজোরে ধাক্কা মারে সে এবং ‘চির বিদায় ‘ সম্ভাষণ জানিয়ে, একটি বাস ও অন্য একটি গাড়িকে ওভারটেক করে। যার ফলে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনুরাগ।