আমুদরিয়া নিউজ : বেতনবৃদ্ধিসহ আট দফা দাবিতে বুধবার স্বাস্থ্যভবন চত্বরে তীব্র আন্দোলনে নামেন আশা কর্মীরা। ১৬ দিনের কর্মবিরতির পর সল্টলেক সেক্টর ৫-এ স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, বর্তমানে মাসে সর্বোচ্চ ৫,২৫০ টাকা আয় অত্যন্ত অপ্রতুল—ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, স্বাস্থ্যবিমা, মাতৃত্বকালীন ছুটি ও মৃত্যুকালীন ক্ষতিপূরণ চান তাঁরা। করোনাকালীন প্রতিশ্রুত অর্থ ও মোবাইল খরচও না পাওয়ার অভিযোগ রয়েছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, বন্ধ হয়ে যায় স্বাস্থ্য সচিবের নির্ধারিত বৈঠক।