By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Live TV
  • নারীশক্তি
  • আইন-আদালত
  • ব্যবসা
  • রাজনীতি
  • এলজিবিটিকিউ
  • চাকরি বিষয়ক
  • বেড়ু-বেড়ু
  • চিঠিঃ সেকাল-একাল
  • শিল্প-সাহিত্য-সংস্কৃতি
Thursday, Mar 5, 2026
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
  • আইন-আদালত
  • এলজিবিটিকিউ
  • খেলাধূলা
  • চাকরি বিষয়ক
  • চিঠিঃ সেকাল একাল
  • জীবন সংগ্রাম
  • দেশ
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • নদী কথা
  • নারীশক্তি
  • বিদেশ
  • বেড়ু বেড়ু
  • শিলিগুড়ি
  • ব্যবসা
  • রকমারি
  • রাজনীতি
  • শিল্প সাহিত্য সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
Search
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Follow US
Amudarya News > ক্রিকেট > মুস্তাফিজুর কেকেআরে কেন, শাহরুখকে দেশদ্রোহী অ্যাখ্যা একাধিক ধর্মগুরুর, বিজেপি নেতারও হুমকি
ক্রিকেটদেশবিদেশ

মুস্তাফিজুর কেকেআরে কেন, শাহরুখকে দেশদ্রোহী অ্যাখ্যা একাধিক ধর্মগুরুর, বিজেপি নেতারও হুমকি

Kishore Saha
Last updated: January 2, 2026 1:51 pm
Kishore Saha
Share
SHARE

আমুদরিয়া নিউজ :  আই পি এল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা দিয়ে। তাতেই কেকেআরের মালিক বলিউডের সুপার স্টার শাহরুখ খান একাধিক হিন্দু ধর্মগুরু ও বিজেপির এক নেতার তোপের মুখে পড়েছেন। একজন বিজেপি নেতা মুস্তাফিজুরকে বিমানবন্দর থেকে মাঠের দিকে যেতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন। এমনকী, শাহরুখ খানকে দেশদ্রোহী বলেছেন এক বিজেপি নেতা। এক হিন্দু ধর্মগুরু মুস্তাফিজুরকে বাদ দিয়ে সেই টাকা বাংলাদেশে যে সব হিন্দুদের ক্ষতি হয়েছে তাদের পরিবারকে দিতে বলেছেন। অবশ্য ভারতের জাতীয় কংগ্রেসের এক মুখপাত্র শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, এটা খেলার বিষয়, এখানে এ সব আক্রমণ সমালোচনা করে ভারতের বহুত্ববাদী গণতন্ত্রের ওপরে আঘাত করা হচ্ছে।

যেমন হিন্দু ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপরে হিংসার ঘটনা ঘটছে। তাই কেকেআরের উচিত মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়া। ওই ক্রিকেটারকে দেওয়া ৯.২ কোটি টাকা বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর মধ্যে বিলি করা হোক। আরেকজন হিন্দু ধর্মগুরু যাঁকে জগদগুরু স্বামী রামভদ্রাচার্য নামে ভক্তরা চেনেন, তিনি বলেন শাহরুখ খানের চরিত্রের ঠিক নেই। তিনি একজন ‘দেশদ্রোহী। বিজেপি নেতা সঙ্গীত সোম বলেছেন, শাহরুখ খান‘দেশদ্রোহী, তাই তিনি ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত একটি দেশের খেলোয়াড়ের পেছনে বিনিয়োগ করেছেন। সংবাদ সংস্থাকে সঙ্গীত সোম বলেন, যে কোনো মূল্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হবে না এবং তিনি বিমানবন্দর থেকেই বেরোতে পারবেন না।

শাহরুখের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য মানিকম ঠাকুর। মানিকম বলেছেন, “সুপারস্টার শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলা একেবারেই অন্যায়। এটা ভারতের বহুত্ববাদে আঘাত। এ ধরনের ঘৃণা কখনোই প্রকৃত জাতীয়তাবাদ হতে পারে না। সোশাল মিডিয়ায় অনেকেই খেলার দুনিয়ায় এ ধরনের রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো কতটা ঠিক তা নিয়ে আলোচনা-পাল্টা আলোচনা চালাচ্ছেন।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের, শূন্যপদ ১৩,৪২১

Amudarya Desk, Siliguri
1 Min Read

ইমরানের দল সমাবেশের অনুমতি পেল, মানতে হবে ৪৩ শর্ত

Amudarya Desk, Siliguri
1 Min Read

নাখোদা মসজিদে রমজানের চাঁদ দেখা, কাল থেকে রোজা শুরু

Amudarya Desk, Siliguri
0 Min Read

দার্জিলিং চিড়িয়াখানায় সদ্যোজাত দুই স্নো লেপার্ডের নাম রাখলেন মুখ্যমন্ত্রী

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

দেশ

এফআইআর বাতিলের জন্য বম্বে হাইকোর্টে আপিল করলেন কুণাল কামরা

0 Min Read
অপরাধআইন-আদালতআন্তর্জাতিকবিদেশ

রুশদির হামলাকারীর ২৫ বছরের জেল, সাজা ঘোষণা আমেরিকার আদালতের

1 Min Read
আন্তর্জাতিকবিদেশমৃত্যু

অগ্নিগর্ভ নেপালে হোটেলে আগুন, প্রাণ গেল ভারতীয় মহিলার

1 Min Read
বিদেশ

সরকার পরিচালনায় এআই ব্যবহার হবে কি, প্রশ্ন আমেরিকায়

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?