আমুদরিয়া নিউজ: ১৫ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটার বৈভব সূর্যবংশী তাঁর দুর্দান্ত ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে বড়সড় আলোড়ন তুলেছেন। খুব অল্প বয়সেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ক্রিকেটের একাধিক শীর্ষ ব্যক্তিত্ব ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
তবে মূল প্রশ্ন এখনো অমীমাংসিত—তিনি দলে এলে ঠিক কার পরিবর্তে খেলবেন, তা স্পষ্ট নয়। এই বিষয়টি নিয়ে জল্পনা চললেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত এখনও সামনে আসেনি।