আমুদরিয়া নিউজ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গে মহা জঙ্গল রাজ চলছে। দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, কাটমানি, এবং অনুপ্রবেশকারীদের রক্ষা করার অভিযোগ নিয়েও তিনি সরব হয়েছেন। তিনি বলেছেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার দরকার, যাতে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করে মানুষের উন্নয়ন করতে পারে।