আমুদরিয়া নিউজ : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সংঘাতের ষষ্ঠ দিনে উত্তেজনা আরও বেড়েছে Iran, Israel ও United States-এর মধ্যে। খবর অনুযায়ী, ইজরায়েলের ওপর একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। Jerusalem, সেন্ট্রাল ইজরায়েল ও West Bank-এ সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য হামলার আশঙ্কায় Tel Aviv-এ জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে Doha-র আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। Qatar-এর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বহুতল খালি করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে সমুদ্রপথ থেকে টোমাহক মিসাইল ছুড়েছে আমেরিকা। পাশাপাশি দীর্ঘপাল্লার ‘ডুমসডে’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে মার্কিন বায়ুসেনা, যা প্রায় ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার গতিতে হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এদিকে রাতের অন্ধকারে Tehran-এ বিমান হামলার খবরও সামনে এসেছে। অন্যদিকে Beirut-এ হিজবুল্লার ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল, যাতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই সংঘাতের জেরে ইতিমধ্যেই ইরানে ১,৪০০-র বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে আমেরিকা। এর পরেই Sri Lanka-র উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের আরেকটি যুদ্ধজাহাজ দেখা গেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার জবাব দিতে পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান। সমুদ্র ও আকাশ—দুই দিকেই সামরিক মহড়া বাড়ানো হয়েছে। ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়েই উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বাড়ছে।