আমুদরিয়া নিউজ : থাইল্যান্ড ও কম্বোডিয়া শান্তি আলোচনার জন্য ASEAN বৈঠকে বসার প্রস্তুতি নিলেও যুদ্ধ থামছে না। দুই দেশের সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সীমান্তের বিতর্কিত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে গুলিবর্ষণ হয়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, থাই সেনারা তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। থাইল্যান্ডও পাল্টা অভিযোগ করেছে।
এই সংঘর্ষের ফলে সীমান্ত এলাকার বহু সাধারণ মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। একই সময়ে মালয়েশিয়ায় ASEAN বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা উত্তেজনা কমানো ও শান্তি ফেরানোর বিষয়ে আলোচনা করছেন। আলোচনায় কি হয় সেটাই দেখার বিষয়।
থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধ চলছেই
Leave a Comment