আমুদরিয়া নিউজ : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা হওয়া জরুরি। বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং মাদক পাচার দমনের মতো বিষয়গুলোতে পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মাদুরো জানান, ভেনেজুয়েলা বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং মার্কিন তেল কোম্পানিগুলিকে সে দেশের জ্বালানি খাতে কাজ করার সুযোগ দেওয়া যেতে পারে। অন্যদিকে, আমেরিকা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে সমালোচনামুখর।