আমুদরিয়া নিউজ : আপাতত ইরানে কোনও হামলা হবে না বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আশ্বস্ত করলেও অদূর ভবিষ্যতে তা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। একটি সংবাদ সংস্থা দাবি করেছে, যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অবগত এক সামরিক কর্তা জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য দায়ী বলে যাদের চিহ্নিত করেছে আমেরিকা, তাঁদের লক্ষ্য করে হামলা চালানোর কথাও ভাবা হতে পারে।তবে ইরান আপাতত আমেরিকার সঙ্গে আলোচনার ওপরে জোর দিয়েছে। সেই সঙ্গে হামলা হলে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত বলে ইরান জানিয়ে দিয়েছে।