আমুদরিয়া নিউজ : মঙ্গলবার প্রাচীন রীতি মেনে দুপুর ১টা ২৮ মিনিট নাগাদ উন্মুক্ত হলো পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় রত্ন ভান্ডার। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ওড়িশা। হাইকোর্টের অনুমতি নিয়ে উড়িষ্যার বিজেপি সরকার এই রত্ন ভান্ডার খোলার সিদ্ধান্ত নেয়। এর আগে ১৯৭৮ সালে অন্দরমহলের দরজা খোলা হয়েছিল। দীর্ঘ কয়েক বছর পর আবার মঙ্গলবার খোলা হলো অন্দরমহলের বেশ কয়েকটি সিন্দুক। বিশেষজ্ঞ মহলে এই সিন্দুক নিয়ে প্রবল কৌতুহল তৈরি হয়েছে। জানা গিয়েছে এই সিন্দুক গুলি এখন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। ১৯৭৮ সালের তালিকার সঙ্গে বর্তমানের রত্ন অলংকার মিলিয়ে দেখা হবে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে এবার আধুনিক প্রযুক্তির সাহায্যে রত্ন ভান্ডারের থ্রিডি ম্যাপিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারের মূল লক্ষ্য জগন্নাথ মন্দিরের অমূল্য সম্পদে সঠিক রক্ষণাবেক্ষণ।
পুরীর রত্ন ভান্ডারের রহস্য উন্মোচন
Unlocking the hidden treasures of Puri’s jewel vault—where history and mystery sparkle together.