আমুদরিয়া নিউজ : সমুদ্রে টহলদারির জন্য যন্ত্রচালিত হেলিকপ্টার সফলভাবে ওড়ানোর দাবি করল ব্রিটেনের রয়্যাল নেভি। সে দেশের সেনা জানিয়েছে, হেলিকপ্টারটি সমুদ্রে সাবমেরিন শনাক্ত করবে। যে হেতু চালক বিহীন তাই বেশি ঝুঁকি নিতে পারবে হেলিকপ্টারটি। উত্তর আটলান্টিক সমুদ্রে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষাপটে ওই স্বয়ংক্রিয় হেলিককপ্টারে সফলভাবে টহলদারির বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সে দেশের নৌবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারের নাম প্রোটিয়াস। ৬ কোটি পাউন্ড খরচ করে তৈরি হয়েছে।