আমুদরিয়া নিউজ : ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের জেরে ইদের নামাজ খোলা জায়গায় হবে না, সংযুক্ত আরব আমিরশাহীতে
এবার সংযুক্ত আরব আমিরশাহীর কোথাও ইদের নামাজ মসজিদের সামনে খোলা জায়গায় হবে না। অথবা সৌদি আরবের কোথাও মাঠে-ময়দানে ইদের নামাজ হবে না। কারণ, আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে ইরান সংযুক্ত আরব আমিরশাহীর যে সব জায়গায় আমেরিকার সেনাঘাঁটি রয়েছে সেখানেও হামলা করছে। তাই ইদের সময়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদের ভেতরে নামাজ পড়তে হবে বলে সে দেশের সরকার নির্দেশ দিয়েছে।
বুধবার ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও জাকাত বিষয়ক জেনারেল অথরিটি ওই সিদ্ধান্ত ঘোষণা করেছে। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে এবং সময়ের আগেই মসজিদে পৌঁছাতে হবে।
Leave a Comment