আমুদরিয়া নিউজ : ইরান সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য জোর করে হরমুজ প্রণালী খুলতে গেলে সংঘাত আরো ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হতে পারে। হরমুজ প্রণালী কে কেন্দ্র করে ট্রাম সরাসরি সংঘাত এড়িয়ে ইরান যুদ্ধ শেষ করার পথ খুঁজছেন বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের ধারণা ছিল প্রথমে যুদ্ধ দ্রুত শেষ হবে বলে, কিন্তু এক মাস পরও যুদ্ধের গতিপথের কোন পরিবর্তন নেই বলে চিন্তিত ট্রাম্প। কাজেই ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কায় সরাসরি সংঘাত এড়িয়ে যাওয়ার কৌশল বদলানোর কথা ভাবছেন তিনি। বর্তমানে তার একটাই লক্ষ্য, ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ গুটিয়ে নেওয়া।