আমুদরিয়া নিউজ : পাকিস্তানের পাঞ্জাবে ঘন কুয়াশার কারণে একটি ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সূত্র অনুসারে, সে দেশের সারগোধা শহরে শুক্রবার রাত ১১ নাগাদ ঘটনাটি ঘটেছে। জখম অন্তত ৯ জন। সে দেশের পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন মহিলা। ট্রাকটির ব্রেক ফেল হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।