আমুদরিয়া নিউজ : কন্যাকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল জলপাইগুড়ির তৃণমূল নেতা লুৎফর রহমানের। মঙ্গলবার রাতে ৩১ নম্বর জাতীয় সড়কের গোশালা মোড়ে একটি বেপরোয়া ট্রাক তাঁর বাইকে ধাক্কা মারে। দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। লুৎফরকে পিষে দিয়ে পালিয়ে যায় ট্রাকটি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম কন্যা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। মৃত্যুর খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা, ভাঙচুর হয় পুলিশের গাড়ি। পুলিশ ট্রাকটি আটক করেছে, একজনকে আটক ও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Comment