By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > খেলাধূলা > এই তো জীবন : একই ফ্রেম, চার দশক আগে-পরে তিন বোন
খেলাধূলাবিদেশ

এই তো জীবন : একই ফ্রেম, চার দশক আগে-পরে তিন বোন

Amudarya Desk, Siliguri
Last updated: January 17, 2025 1:05 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমু্দরিয়া নিউজ : ১৯৮০ সালের রোদ ঝলমলে দিনে ইংলিশ চ্যানেলে স্নানের পরে চাদর বিছিয়ে বসে একে অন্যের কাঁধে হাত রেখে হাসতে হাসতে ছবি তুলেছিলেন তিন বোন। দুজনের হাতে ছিল আলু চিপসের প্যাকেট। কালো বিকিনিতে ছিলেন দুজন। আরেকজন অন্য রঙের টু পিসে।

কাট টু। একই ফ্রেম। একই জায়গা। সেই তিন বোন একসঙ্গে। হাতে চিপসের প্যাকেট সেই দুজনের। সেই একই রঙের বিকিনি দুজনের। আরেকজনের পরণের টু পিসের রং পাল্টেছে।
৪০ বছর আগের তোলা ছবিটি এক পাশে। অন্যদিকে এখনকার ছবিটি। এই দুই ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। সিএনএন সংবাদ সংস্থা তা নিয়ে দারুণ একটি খবর করেছে। আপনারা চাইলে সিএনএন ক্লিক করে দেখেও নিতে পারেন।

ছবিটি ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমের শহর কর্নওয়েলের ক্যাসেল বিচে তোলা।

তিন বোনের নামটা জেনে নিন। একজন পামেলা কুক। দ্বিতীয় জনের নাম ট্রেসি ওয়েগুড। তৃতীয়জনের নাম এলিনি ম্যাককার্টনি। তিন বোনেরই বয়স এখন ৬০ বছরের বেশি। এঁদের মধ্যে ম্যাককার্টনির বছরখানেক আগে ডিমেনশিয়া ধরা পড়েছে। তিন বোনই ওই কাছাকাছি একটি শহরে ছোট থেকে বড় হয়েছেন। তিনজনেই বরাবর জীবন উপভোগ করতে নতুন কিছু করে থাকেন।

কিছুদিন আগে ওঁরা প্ল্যান করেন, এবার ৪০ বছর আগের সেই তোলা ছবিটি রিক্রিয়েট করে দেখতে হবে কেমন লাগে। সেই মতো ওঁরা সেই বিচে জড়ো হন। কিন্তু, আগের ছবিতে যে রঙের বিকিনি ছিল, তেমন এখন আর একজনের নেই। এমনকী, আগে যে চিপসের প্যাকেট ছিল, সেটা এখন নেই। তাতে কি! চিপসের প্যাকেট হলেই হল।

সব জোগাড়যন্ত্র হলেও ক্যামনেরাম্যান মিলছিল না। তিনজনে মিলে সেখানে একটি ক্যাফেতে থাকা কলেজ ছাত্র জেস লয়ডেলকে অনুরোধ করেন একটি ছবি তুলে দিতে। তাঁরা ১৯৮০ সালের ছবিটি দেখিয়ে সেটা রিক্রিয়েট করতে চান সেটা জানান। এর পরে জেস লাফিয়ে পড়েন। তিনি তিনজনকে বসিয়ে আগের ছবির সঙ্গে মিলিয়ে কার হাত কীভাবে থাকবে, কীভাবে হাসতে হবে, কী করতে হবে সে সব ডিরেকশন দেন। ছবিটি তোলা হয়।

সিএনএনের দৌলতে সেই ছবি এখন গোটা দুনিয়ায় ভাইরাল।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হানা থেকে বাঁচতে নতুন ধরনের ঝুলন্ত ফেন্সিং

Amudarya Desk, Siliguri
2 Min Read

বহুতল থেকে পড়ে রহস্য মৃত্যু রুশ গায়কের

Amudarya Desk, Siliguri
0 Min Read

ভাঙা ঘরবাড়ি-সেতু সব বানিয়ে দেওয়া হবে, দুধিয়া পরিদর্শনে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Amudarya Desk, Siliguri
1 Min Read

তৃণমূল নেতা খুনের জের, মালদহে নেতা-মন্ত্রীদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে আর্জি

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

আন্তর্জাতিকবিদেশমৃত্যু

বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে খুন করল বালোচ বিদ্রোহীরা!

1 Min Read
আন্তর্জাতিকবিদেশ

ব্রিকসের সদস্য দেশগুলির উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

1 Min Read
খেলাধূলা

ফের হারল ম্যানচেস্টার ইউনাইটেড

0 Min Read
বিদেশ

৩৬৯ বন্দিকে টি-শার্ট পরিয়ে মুক্তি ইজরায়েলের

0 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?