আমুদরিয়া নিউজ : ইরানের ৫ জন শীর্ষ কর্মকর্তার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বার্তায় জানিয়ে দেন, ইরানের নেতাদের প্রতি ওয়াশিংটনের বার্তা স্পষ্ট। তিনি দাবি করেন, আমেরিকার অর্থ মন্ত্রক জানতে পেরেছে, ইরানের টালমাটাল পরিস্থিতিতে ওই কর্মকর্তারা সে দেশের সাধারণ মানুষের টাকা হাতিয়ে পৃথিবীর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছেন। আমেরিকা তাই ওই নেতাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই কর্মকর্তাদের খুঁজে বের করে টাকা উদ্ধার করবে।