আমুদরিয়া নিউজ : ভারত ও নিউজ়িল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ, শুক্রবার রায়পুরে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে ভারত সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। নাগপুরে প্রথম টি-টোয়েন্টিতে ভারত ২৩৮/৭ রান তোলে, অভিষেক শর্মার ৩৫ বলে ৮৪ ও রিঙ্কু সিংহের অপরাজিত ৪৪ রানে ভর করে। জবাবে নিউজ়িল্যান্ড ১৯০/৭ রানেই থেমে যায়। দ্বিতীয় ম্যাচে জিতে লিড বাড়ানোর লক্ষ্য ভারতের, আর ঘুরে দাঁড়াতে চায় নিউজ়িল্যান্ড।