আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক কেন্দ্র বিকাশভবন ও নির্বাচন কমিশনের CEO দফতর—শহরের দুই প্রান্তে আলাদা আলাদা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষাকে দুর্নীতিমুক্ত করার দাবিতে বামেদের ছাত্র সংগঠন SFI বিকাশভবন অভিযান করে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা ঘিরে সংঘর্ষ বাঁধে। ধস্তাধস্তিতে একাধিক ছাত্র আহত হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার জন্যই ব্যবস্থা নিতে হয়েছে। অন্যদিকে, তিস্তায় ঝাঁপ দিয়ে এক BLO-র আত্মঘাতী হওয়ার ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের CEO দফতরের সামনে বিক্ষোভ দেখায় BLO ঐক্য মঞ্চ।