আমুদরিয়া নিউজ : আশা কর্মীদের আন্দোলনের মধ্যেই নতুন বিতর্ক তৈরি হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাঠানো খাবার গ্রহণ না করে তা ফিরিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন আন্দোলনরত আশাকর্মীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, এই আন্দোলন কোনও রাজনৈতিক দলের সমর্থনে নয়, সম্পূর্ণ তাঁদের ন্যায্য দাবি আদায়ের জন্য। তাই রাজনৈতিক সহানুভূতির বদলে সরাসরি তাঁদের সমস্যা শোনা হোক।
আশাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া, কাজের অতিরিক্ত চাপ এবং সুযোগ–সুবিধার অভাব নিয়ে তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু এখনও কোনও স্থায়ী সমাধান হয়নি। সেই কারণেই তাঁরা পথে নেমেছেন। আন্দোলনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।
আশাকর্মীরা জানিয়েছেন, খাবার পাঠানোর বদলে যদি কোনও নেতা তাঁদের কাছে এসে কথা বলেন, তবেই সমস্যার সমাধান সম্ভব।