আমুদরিয়া নিউজ : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে গ্রেফতারের সময় উত্তেজনা ছড়ায়। শুক্রবার নাজাত থানার পুলিশ তৃণমূল কর্মী মুসা মোল্লাকে আটক করতে গেলে স্থানীয় একাংশ বাধা দেয়। ধীরে ধীরে পরিস্থিতি বিক্ষোভে রূপ নেয় এবং উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় কমপক্ষে ৬ জন পুলিশকর্মী আহত হন। হামলায় পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।