আমুদরিয়া নিউজ : টেনিস কিংবদন্ত লিয়েন্ডার পেজ। এর আগে ২০২১ সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি বলে জানা যায়। বেশ কিছুদিন আগেই কলকাতায় নিতিন নবীনের সঙ্গে দেখা করে তেমনি আভাস দিয়েছিলেন লিয়েন্ডার। যে সম্ভাবনা সত্যি হল আজ। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। যেখানে সুকান্ত মজুমদার তাকে স্বাগত জানান। তবে তাকে আসন্ন নির্বাচনে প্রার্থী করা হবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। ভোটের আগে লিয়েন্ডার পেজের এই বিজেপিতে যোগদান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও ভবিষ্যতে তার কোন ভূমিকা থাকবে কিনা তা এখনো অনিশ্চিত!