আমুদরিয়া নিউজ : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগে ‘দাগি’ হিসাবে চিহ্নিত মোট ৩,৫১২ জন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শুধুমাত্র নাম নয়, প্রতিটি প্রার্থীর রোল নম্বর, পোস্ট, জন্মতারিখ, অভিভাবকের নামসহ প্রয়োজনীয় পরিচয় তথ্য যুক্ত করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রাখতেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে, কারণ একই নামে একাধিক ব্যক্তি থাকলে বিভ্রান্তি তৈরি হতে পারে। ২০১৬ সালের নিয়োগ প্যানেল ঘিরে বহু অনিয়মের অভিযোগ ওঠার পর কমিশনকে এই তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। তালিকাভুক্ত প্রার্থীরা আপাতত ‘দাগি’ হিসেবে চিহ্নিত এবং ভবিষ্যতের কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কমিশন জানিয়েছে, স্বচ্ছ নিয়োগ এবং প্রকৃত যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ। তালিকা প্রকাশের পরে নতুন করে যাচাই-বাছাইয়ের কাজও শুরু হয়েছে।
৩,৫১২ দাগি প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল এসএসসি, তালিকা দেখুন
Leave a Comment