আমুদরিয়া নিউজ : ক্রাইস্টচার্চে পঞ্চম টি-২০-তে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। জয়ের নায়ক কনর এস্টারহুইজেন। মাত্র ৩৩ বলে ৭৫ রান করে যেন কেরিয়ারের সেরা ইনিংসটি খেলে নিলেন। তাঁর ব্যাটে ভর করেই দক্ষিণ আফ্রিকা ১৮৭ রানের বড় স্কোর খাড়া করে। জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ড ১৫৪ রানেই গুটিয়ে যায়।
কিউয়িরা টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটে করতে পাঠায়। যদিও শুরুতে কিছুটা ধরে খেলারই চেষ্টা করেন। পাওয়ার প্লে তে ওঠে মাত্র ৪৩ রান। দশ ওভারে সেই রান গিয়ে দাঁড়ায় ৭৬ রানে। কিন্তু এরপরেঈ ক্রিজে আসেন এস্টারহুইজেন। রুবিন হেরম্যানের সঙ্গে জুটি বেঁধে শেষ ওভারে যোগ করেন ১১১ রান। রুবিনের ব্যক্তিগত সংগ্রহ ৩১ বলে ৩৯ রান।
১৮৮ রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ৪ ওভারেই ৪৬ রানে ২ উইকেট হারিয়ে কিউয়িরা। ১০ ওভারে আরো এক উইকেট হারিয়ে দলের রান সংখ্যা দাঁড়ায় ৬৫। সেখান থেকে ফেরার আর কোনও রাস্তা ছিলো না নিউজিল্যান্ডের। দলের হয়ে এক্মাত্র জ্যাকবস (Bevon Jacobs) লড়াই চালান। তিনি করে ১৯ বলে ৩৬ রান। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিলো ৪৭ রান। কিন্তু কিউয়িদের পক্ষে সেই রান তোলার মতো ব্যাটার আর অবশিষ্ট ছিল না।