আমুদরিয়া নিউজ : বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর নিজের বাড়ি থেকেই উদ্ধার হল পরিচালক এম এম বেগের পরিত্যক্ত মৃতদেহ। খ্যাতনামা বলিউড পরিচালক এম এম বেগের রহস্য মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। সাংবাদিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে একাই থাকতেন বেগ। বেশ কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা ও ভালো ছিল না। তার এই মৃত্যুর খবর জানিয়েছেন ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি। বেগ একটি আবাসনে থাকতেন। আবাসিকদের মত অনুসারে পরিচালকের ঘরের বাইরে থেকে ভীষণ পচা দুর্গন্ধের জেরেই স্থানীয় পুলিশকে খবর দিতেই পুলিশ এসে দরজা ভেঙে
পরিচালকের দেহ উদ্ধার করেন।
পরিচালকের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া
#Bollywood #MMBeg #FilmIndustry #ObituaryNews #BreakingNews #EntertainmentNews
Leave a Comment