আমুদরিয়া নিউজ : সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদের তিনতলা থেকে লাফিয়ে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবারের ঘটনা। তবে নিরাপত্তা রক্ষীদের চেষ্টা ওই ব্যক্তি সফল হতে পারেননি। তাঁকে আটকাতে গিয়ে একজন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন। ওই ব্যক্তি ও নিরাপত্তারক্ষী, দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আত্মহত্যার চেষ্টা কে করেছেন, কেন তা এখনও স্পষ্ট নয়।