আমুদরিয়া নিউজ : কলকাতার নানা এলাকা থেকে বাদুড় ধরে পরীক্ষা করা হয়েছিল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ৯টি বাদুড়ের শরীর থেকে তিন ধরনের ফ্লুয়িড নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে কারও শরীরে নিপা ভাইরাস নেই। তবে একটি বাদুড়ের দেহে এমন অ্যান্টিবডি পাওয়া গিয়েছে যাতে অনুমান করা হচ্ছে, সেটি কখনও নিপা ভাইরাসের সংক্রমিত হয়েছিল। তাই আতঙ্কের কিছু নেই বলে ফের জানিয়েছে স্বাস্থ্য দফতর। এদিকে, বারাসতের হাসপাতালে চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেক ভাল বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।