আমুদরিয়া নিউজ : তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ২০ হাজার স্কোয়ার ফিটের একটি থ্রিডি রঙ্গোলি তৈরি করা হয়েছে। তার মাধ্যমেই তাঁকে তাঁর অনুগামীরা শুভেচ্ছা জানিয়েছেন। সব ঠিকঠাক থাকলে এই রঙ্গোলি রেকর্ড বুকে জায়গা পেতে চলেছে। কারণ, এতদিন মধ্যপ্রদেশের ১৮ হাজার স্কোয়ার পুটের রঙ্গোলি ছিল দেশের সব চেয়ে বড়।