আমুদরিয়া নিউজ : টলি তারকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকোস্তব্ধ টলিপাড়া। জানা গিয়েছে, নতুন ধারাবাহিক’ ভোলে বাবা পার কারেগা’ -র শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাহুল। এই হৃদয়বিদারক খবরটি প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে সিনেদুনিয়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ‘ ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪২ বছরের অভিনেতা রাহুল। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে নামেন তিনি। সেই সময় আচমকাই জলে জোয়ার চলে আসে। তখনই জলের তোরে তলিয়ে জান তিনি। টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
বর্তমানে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে রাহুলের অভিনীত চরিত্রটি দর্শকরা দারুন উপভোগ করছিল। এরই মাঝে এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে টলিপাড়া। সাহিত্য সিনেমা জগতের ক্ষেত্রে এটি একটি নক্ষত্রপতন বলেই অনেকে মনে করেন।