আমুদরিয়া নিউজ : ফর্ম 8 সংক্রান্ত সমস্যায় পড়েছেন রাজ্যের বহু BLO। অভিযোগ, গত তিন দিন ধরে BLO অ্যাপে ফর্ম 8 আপলোড করা যাচ্ছে না। ১৯ জানুয়ারি ফর্ম আপলোডের শেষ দিন থাকলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে বহু ফর্ম জমা দেওয়া সম্ভব হয়নি।
এই সমস্যায় শুধু BLO-রাই নয়, ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোটাররাও। ভোটকর্মী ও BLO প্রতিরোধ মঞ্চের দাবি, দ্রুত প্রযুক্তিগত ত্রুটি না মেটালে ভোটার পরিষেবায় বড় সমস্যা তৈরি হতে পারে।