আমুদরিয়া নিউজ : আইসিসির সঙ্গে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার ইঙ্গিত দিয়েছে। তবে শোনা যাচ্ছে, পাকিস্তান তিনটি শর্ত দিয়েছে আইসিসির কাছে:
-
আইসিসির লভ্যাংশ থেকে পাকিস্তানের ভাগ বাড়ানো
-
ভারতকে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাধ্য করা
-
যেকোনো ম্যাচে ভারতকে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে বাধ্য করা
পাকিস্তান বর্তমানে আইসিসি লভ্যাংশের ৫.৭৫ শতাংশ পায়, যা আইসিসি সদস্য দেশগুলির মধ্যে চতুর্থ সর্বোচ্চ। তবে সবচেয়ে বেশি অর্থ পায় ভারত। পিসিবি এই শর্তগুলি মানলে তারা ভারতের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে। এখন দেখার বিষয়, আইসিসি এই দাবিগুলো মেনে নেবে কিনা, এবং ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপ ম্যাচের ভবিষ্যৎ কী হবে।