আমুদরিয়া নিউজ : শুক্রবার ভোরে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে এক রোগীর বাবার মৃত্যু হয়েছে। তাঁর নাম অরুপ ব্যানার্জী (৪০)। তাঁর এক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কতাঁকে দেখতে স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে লিফটে উঠেছিলেন ভোর ৫টা নাগাদ। লিফটম্যান ছিল না। লিফটটি কোনও কারণে ওপরে কয়েকবার ওঠানামা করে। নিচে নেমে আর খোলেনি বলে বাড়ির লোকেরা জানিয়েছেন। বন্ধ থাকার সময়ে অরুপ হৃদরোগে আক্রান্ত হন বলে সন্দেহ। পুলিশ তদন্তে নেমেছে।