আমুদরিয়া নিউজ : আমেরিকার পর্বতারোহী অ্যালেক্স হোনল্ড ২৫ জানুয়ারি, রবিবার নিরাপত্তা দড়ি বা জাল ছাড়াই তাইওয়ানের তাইপে ১০১ নম্বর উঁচু ভবনে উঠেছেন। নেটফ্লিক্সে সেই দৃশ্য সম্প্রচার করা হয়। পরে আরোহণকারী হনল্ড বলেন, মোট ৯১ মিনিট লেগেছে সবচেয়ে উঁচুতে পৌঁছতে। তাইপেই ১০১-এর উচ্চতা ৫০৮ মিটার (১,৬৬৭ ফুট)। এটি ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে ছিল। এখন সেই জায়গা দখল করেছে বুর্জ খলিফা।