আমুদরিয়া নিউজ : মঙ্গলবার বালুরঘাটের ২৫ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় দুয়ারে রেশন প্রকল্পে চাল গম না মেলায় বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। তাদের অভিযোগ নির্দিষ্ট পরিমাণ চাল গম না দিয়ে ময়দা ও ছোলা দিয়ে মন ভোলানোর চেষ্টা চলছে বালুরঘাট শহরের ২১ নম্বর ওয়ার্ডে। এই দাবি জানিয়ে বিক্ষোভের পথে হাটেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিলার জানাচ্ছেন মাল স্টকে নেই, অথচ কাউকে কাউকে সবই দেওয়া হচ্ছে। ক্ষুব্ধ গ্রাহক অজিত কুমার দাস জানান, তারা খুবই দরিদ্র, তাদের কাছে চাল বা গমই ভীষণ প্রয়োজন, ময়দা বা ছোলা নয়। ন্যায্য রেশন পেলেই তারা বিক্ষোভ মিটিয়ে দেবে।