আমুদরিয়া নিউজ : পূর্ব মেদিনীপুরে মিলল সদ্যজাতের দেহ। শনিবার সকাল নাগাদ একটি দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। কাছে গেলে সদ্যজাতের দেহ মেলে। স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কে বা কারা শিশুটিকে রাতের বেলায় ফেলে রেখে গিয়েছে। মহিষাদল-গেঁওখালী গ্রামীণ ঢালাই রাস্তার উপর পড়ে ছিল দেহটি। প্রত্যক্ষদর্শীদের মতে, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।